দুর্গাপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে নবারুণ ক্লাবে রক্তদান শিবির

সংবাদদাতা,দুর্গাপুর: রাজ্য সরকারের উৎসর্গ নামাঙ্কিত কর্মসূচিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে
ভিরিঙ্গী মোড় সংলগ্ন নবারুণ ক্লাবে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এখানে মোট ১০২ জন রক্তদান করেছেন। শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের এ সি পি রাজকুমার মালাকার, এসিপি দুর্গাপুর সুবীর রায়, সিআই দুর্গাপুর রনবীর বাগ, দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ওসি সন্দীপ সোম, ফরিদপুর ফাঁড়ির ইনচার্জ মদনমোহন দত্ত সহ ট্র্যাফিক গার্ডের আধিকারিকরা। উপস্থিত বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। এরপর মঙ্গলদ্বীপ জ্বালিয়ে ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। রক্তদান শিবির প্রসঙ্গে দুর্গাপুর ট্রাফিক গার্ডের ওসি সন্দীপ সোম জানান


প্রতি বছর গরমের সময় সরকারী ব্লাড ব্যাংক গুলিতে রক্তের যোগান অনেক কমে যায়। সেই অভাব পূরণের লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে এই ধরনের শিবিরের আয়োজন করা হয়। প্রত্যেক রক্তদাতাকে শংসা পত্র, স্মারক ও একটি করে চারাগাছ দেওয়া হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহ করতে সহযোগিতা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *