পুলিশ কর্মীর বাড়িতে চুরি করতে ঢুকে গুলিতে আহত যুবক

সংবাদদাতা,দুর্গাপুরঃ এক পুলিশকর্মীর বাড়িতে চুরি করতে ঢুকে গুলিতে আহত হলেন এক যুবক। জানা গেছে,রবিবার রাতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগরে ডিডিএ মার্কেটের কাছে এক পুলিশ কর্মীর বাড়িতে ঢুকে পড়ে এক যুবক। পুলিশ কর্মীর নজরে পরতেই তিনি তাকে ধরতে গেলে যুবকটি পাল্টা আক্রমন করতে উদ্যত হয়। সেই সময় আত্মরক্ষার জন্য পুলিশ কর্মীটি গুলি চালালে ওই যুবকের ডান পায়ে হাঁটুর উপরে লাগে। খবর পেয়ে পুলিশ এসে রাজেশ দাস নামে আহত যুবককে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। যদিও ওই যুবক চুরির চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *