সংবাদদাতা,দুর্গাপুরঃ সোমবার ছিল আন্তর্জাতিক নার্স দিবস। সারা দেশের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও দিনটি উদযাপন করা হয়। এই উপলক্ষ্যে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আয়োজন করা হয়েছিল একটি রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রায় ৬০ জন এখানে রক্তদান করেছেন।

উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান তথা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, হাসপাতালের সুপার ধীমান মন্ডল,পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্যা রাখী তেওয়ারী ও অন্য তম সদস্য দীপঙ্কর লাহা সহ বিশিষ্ট সমাজ সেবী রামকৃষ্ণ মুখার্জী ও প্রমূখ । উল্লেখ্য, আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গলের জন্মদিনে। ফ্লোরেন্স নাইটিঙ্গল ক্রিমিয়ান যুদ্ধের সময় স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব এনেছিলেন। তার সেই অবদানকে স্মরণ করে তাঁর জন্মদিনে ১২ মে প্রতি বছর পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস।
