পথ দুর্ঘটনা রুখতে রাস্তা সাফাইয়ের কাজে নিজেরাই নেমে পড়লেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্তারা

সংবাদদাতা,দুর্গাপুর: দুর্ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে এবার নিজেরাই কোদাল বেলচা ঝুড়ি নিয়ে রাস্তায় নেমে পড়তে দেখা গেল দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের। তাদের সহযোগিতায় ছিল সিভিক ভলেন্টিয়াররা। পুলিশকে এই অদ্ভুত ভূমিকায় দেখে পথ চলতি মানুষজন ও গাড়ি চালকরা প্রথমে বুঝতেই পারেনি পুলিশ করছেটা কি। আসল ঘটনা হল, গুরুত্বপূর্ণ রাস্তায় জমেছে মোড়াম মাটির স্তর। মোড়াম মাটিতে বাইকের চাকা স্কিট করে ঘটছে পথ দুর্ঘটনা দুর্গাপুরের সাধু রামচাঁদ মুর্মু সরণী এলাকায়। এইঅঞ্চলেই একটি বেসরকারি স্কুল থাকায় স্কুটি বাইক করে ছেলেমেয়েদের নিয়ে যাওয়া আসা করেন অভিভাবকরা। দেখা যায় ওই রাস্তায় প্রায় অনেকেই গাড়ির চাকা স্কিট করে পড়ে যান। সেই দুর্ঘটনা যাতে না হয় তার জন্যই পুলিশ আধিকারিকরা নিজেরাই কোদাল বেলচা নিয়ে রাস্তা পরিস্কার করতে নেমে পড়েছিলেন রবিবার সকালে।বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশের গুরুত্বপূর্ণ রাস্তার এই পরিস্থিতি নিয়ে একাধিকবার নগর নিগমকে জানানোর পরেও মেলেনি কোনো সুরাহা। অবশেষে পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। এই কাজে হাত
লাগান ট্রাফিক ইন্সপেক্টর (৩) সঞ্জীব তিওয়ারী, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম, ট্রাফিক আধিকারিক আলী রেজাক, তাপস গুই সহ ট্রাফিকের আধিকারিকরা ও তাদের সহযোগিতা করেন সিভিক ভলান্টিয়াররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *