সিধু কানু স্টেডিয়ামে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা তৃণমূল শিক্ষক সমিতির

সংবাদদাতা,দুর্গাপুরঃ ২১ শে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় বার্ষিক সমাবেশ। সেখানে সারা রাজ্য থেকে দলের নেতা কর্মী ও সমর্থকরা অংশ নেয়। আর কদিন পরেই সেই সমাবেশ। তাই রাজ্যের সব জায়গার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও চলছে তার জন্য প্রস্তুতি। অন্যান্য শাখা সংগঠনগুলির সঙ্গে ২১ জুলাইয়ের সমাবেশের প্রচারে নেমেছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলা শাখাও। ইতিমধ্যেই এই সমিতির পক্ষ থেকে দুর্গাপুর জেলা কার্যালয়ে ২১শে জুলাই শহীদ স্মরণে “ধর্মতলা চলো” কর্মসূচি সফল করার লক্ষ্যে দুর্গাপুর মহকুমার অন্তর্ভুক্ত চক্রগুলি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুর্গাপুর ও দুর্গাপুর -২ চক্রের যৌথ উদ্যোগে সিধু কানু স্টেডিয়ামের দলীয় কার্যালয়ে ২১ শে জুলাইয়ের জন্য একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উত্তম মুখার্জি,দুর্গাপুর ২ নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখার্জি,জেলা কমিটির একাধিক পদাধিকারী সহ সমিতির সদস্য শিক্ষক-শিক্ষিকারা। এই সভার সুন্দর ব্যবস্থাপনার জন্য দুর্গাপুর ও দুর্গাপুর ২ চক্রের শিক্ষক নেতৃত্বদের ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলা সভানেত্রী দেবারতি সিনহা। তিনি ছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি সৈয়দ আশিক আলী,সহ-সভাপতি রঞ্জন সাহা,সম্পাদক অপূর্ব চ্যাটার্জী,অনির্বাণ বাগচী,সরজিত ঘোষ,মৌসুমী দাস,রিয়া দুবে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *