সংবাদদাতা, দুর্গাপুর: ঝড় বৃষ্টি বা প্রখর রোদ আবহাওয়া যেমনই হোক না কেন, রাস্তায় নেমে তাদের কাজ করতে হয়। এটাই তাদের ডিউটি। এজন্যই তাদের নিয়োগ করেছে সরকার। যে কোনো প্রতিকূলতার মধ্যেই এই ভাবে রাস্তায় নেমে যারা কাজ করে সেই পুলিশ কর্মী,সিভিক ভলান্টিয়ার এবং পুলিশ গাড়ির চালকদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। রাজ্যের সব জায়গার মতো দুর্গাপুরেও চলছে বৃষ্টির আবহাওয়া। যখন তখন বৃষ্টি পড়লেও তার মধ্যেই নিজেদের ডিউটি চালিয়ে যেতে হচ্ছে পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের।

দিন রাত সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে, বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে নিজের কর্তব্য পালন করছেন এরা। এছাড়াও সঠিক জায়গায় সঠিক সময়ে পুলিশকে পৌঁছে দিতে দিবা রাত্রি কাজ করছেন পুলিশ গাড়ির চালকরা। তাই এই বৃষ্টিতেও তাঁরা যাতে , নিজেদের কাজটা ঠিক ভাবে করতে পারেন , সেই জন্য এইসব পুলিশ কর্মীদের পাশে এবার দাঁড়ালো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ কর্মী , আধিকারিক এবং গাড়ির চালকদের হাতে ছাতা এবং রেইনকোট তুলে দিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এ সি পি দুর্গাপুর সুবীর রায়। এছাড়াও উপস্থিত ছিলেন, নিউ টাউনশিপ থানার ও.সি. নাসরিন সুলতানা, বিধান নগর পুলিশ ফাঁড়ির মিহির দে। সুবীর রায় বলেন,”বর্ষার বৃষ্টিতে সমস্যার সম্মুখীন হতে হয় , সিভিক ভলেন্টিয়ার থেকে পুলিশ কর্মী ও পুলিশ গাড়ির চালকদের। তাই তাঁদের হাতে রেইনকোট ও ছাতা তুলে দেওয়া হল।
