সংবাদদাতা,দুর্গাপুরঃ গ্রাম বাংলার এক অন্যতম ঐতিহ্যের উৎসব হল গাজন। এটি শিব,নীল এবং ধর্মরাজের মতো দেবতার সাথে যুক্ত। চৈত্রের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে বাংলা বছরের শেষ পর্যন্ত চলে এই গাজন উৎসব। এটি বাংলা হিন্দু ক্যালেন্ডারের শেষ মাস চৈত্রের শেষ দিনে চড়ক পূজার মাধ্যমে শেষ হয়। সেই ধারা বজায় রেখে বিগত বহু বছর ধরেই দুর্গাপুরের ফরিদপুরে অনুষ্ঠিত হয়ে আসছে ধর্মরাজের গাজন উৎসব। এই বছরও তিনদিনের গাজন উৎসব ঘিরে এলাকাবাসীর মধ্যে উন্মাদনা লক্ষ করা যায়। প্রায় দুশো জন ভক্ত এই বছর গাজনে অংশ নেয়। প্রথা অনুযায়ী গাজন উৎসবে চড়ক ঘোরানো হয়। অনেক জায়গা থেকে মানুষের ঢল নামে এই ধর্মরাজ এর উৎসবে। চড়ক উৎসবে এবার উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব,দীপঙ্কর লাহা,দুই নম্বর ব্লক আইএনটিটিইউসি-র সভাপতি শান্তনু সোম, দুই নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি রাজু সিং সহ ফরিদপুরের বিশিষ্ট ব্যক্তিগণ।

গাজন উৎসবের পর এখানে ২৪ প্রহর নিয়েও দেখা গেল উন্মাদনা। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের যুব সভাপতি পার্থ দেওয়াসি, দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব, তৃণমূলের দু নম্বর ব্লকের সভাপতি উজ্জ্বল মুখার্জি, যুব তৃণমূলের দু’নম্বর ব্লকের সভাপতি রাজু সিং, সমাজসেবী রামকৃষ্ণ মুখোপাধ্যায় প্রমূখ। উদ্যোক্তারা জানান,২৬ ও ২৭ তারিখ দুদিনব্যাপী যাত্রা উৎসবের সঙ্গে ২৮ মে রয়েছে বাউল এবং শেষ দিন ২৯ মে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
