সংবাদদাতা,পান্ডবেশ্বরঃ পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে ১৬ জন মুসলিম ধর্মপ্রান মানুষ এবার মক্কা-মদিনায় হজ যাত্রায় রওনা দিচ্ছেন। তাদের সবাইকে শুভেচ্ছা জানালেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। একই সঙ্গে তাদের হাতে তিনি হজ যাত্রার সামগ্রীও তুলে দিলেন।

বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে যে যাত্রীরা হজে যাচ্ছেন তাদের প্রতি শুভকামনা রইল। জানা গেছে, এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম থেকে যারা হজ করতে যাচ্ছেন,তাদের সবাইকে হুগলির ফুরফুরা শরীফ বিধায়কের সহযোগিতায় সেখান থেকে তাদের যাত্রা করানো হবে। অন্যদিকে, জানা গেছে, হিন্দু ধর্মীয় ভক্তদের দীঘার জগন্নাথ ধাম দর্শন করানো হবে।
