দুর্গাপুর তথ্যকেন্দ্রে নজরুল জয়ন্তীর অনুষ্ঠান


সংবাদদাতা,দুর্গাপুরঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হল দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ও দুর্গাপুর প্রশাসনের সহযোগিতায়।

দুর্গাপুর পুরসভার ড.বিধানচন্দ্র রায় মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানাতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জী, পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম,ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ ঘোষ,পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব ও রাখী তেওয়ারি,দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সায়ন্বিতা মাইতি প্রমূখ। এখানে কবি নজরুলকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *