কুলটির চৌরঙ্গী ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন

সংবাদদাতা,আসানসোল: কুলটি ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। একই সঙ্গে এখানে সি এস আর তহবিলের টাকায় পুলিশ কর্মীদের থাকার জন্য আবাসনও উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানে অন্যান্য থানা ও ফাঁড়ির মতো উৎসর্গ কর্মসূচির আওতায় একটি স্বেচ্ছা রক্তদান শিবির এর আয়োজন করা হয়েছিল।

শিবিরের পুলিশ কর্মীদের সঙ্গে সাধারণ মানুষও রক্তদান করেন। পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানান, এখানে প্রায় ৮৫ জন রক্তদান করেছেন। প্রতি বছর গরমকালে রক্তের চাহিদা মেটাতে পুলিশের পক্ষ থেকে প্রতি থানা ও ফাঁড়িতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলেই জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *