রূপনারায়নপুরে ফের চুরি ,তদন্তে পুলিশ

কাজল মিত্র : সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত মেজলাডি গ্রামে আবারো চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে ।জানাগেছে যে পিঠাকেয়ারি থেকে এনটিপিসি যাবার পাওয়ার গ্রিডের মেন গেট থেকে সামান্য দূরে বাড়ি মেজলাডি গ্রামের বাসিন্দা নিজামুদ্দিন আনসারী নিজের বাড়িতে পরিবারের সদস্য দের সাথে ঘুমিয়ে ছিলেন ।সেই সময় রাতের অন্ধকারে চোরেরা তার বাড়িতে প্রবেশ করে।

বাড়িতে রয়েছে আলাদা আলাদা তিনটি রুম,একটি রুমে নিজামুদ্দিন আনসারী স্ত্রী ও ছেলে মেয়েরা ঘুমিয়ে,অপর রুমে তার বাবা ও মা ,সেই দুটি রুমে চোরেরা বাইরে থেকে আটকে দেয়।এবং যেই রুমে নিজামুদ্দিন বাবু নিজে ঘুমিয়ে ছিলেন সেই রুমে চোরেরা প্রবেশ করে আলমারি খুলে সোনার কানের দুটি দুল, নাকের,কিছু রুপার গয়না ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে চম্পট দেয়।নিজামুদ্দিন বাবু জানান তিনি সেই রুমে ঘুমিয়ে থাকলেও তিনি কোনো টের পাননি ।তিনি জানান দিন কয়েক আগেই তিনটি গরু বিক্রি করে নগদ ৫০ হাজার টাকা আলমারিতে রেখেছিলেন।এবং তার স্ত্রী ও মেয়ের গয়না ছিলো আলমারিতে সেই সব কিছুই চোরেরা নিয়ে চম্পট দেয়।তিনি সালানপুর থানার রূপনারায়ানপুর পুলিশ ফাঁড়িতে চুরির বিষয়টি জানিয়েছেন।পুলিশ এসে সব দেখেও গেছে।ইতিমধ্যেই পুলিশ এলাকায় সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *