কাজল মিত্র : বারাবনি ব্লকের অন্তর্গত দোমোহানি গ্রাম পঞ্চায়েতের হিন্দি স্কুল পাড়া এলাকায় নতুন হসপিটালের কাজের শিলান্যাস করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় । একই সাথে উপস্থিত ছিলেন বারাবনি ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ মহাশয় বারাবনির থানার ইনচার্জ দিব্যেন্দু মুখার্জি , জেলা পরিষদের সদস্য পূজা মান্ডি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এদিন বিধায়ক নারকেল ফাটিয়ে ও ফিতা কেটে হসপিটালে নতুন কাজের সূচনা করলেন । তিনি জানান পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের ফান্ড থেকে ১ কোটি ৩৭ লক্ষ ১৪ হাজার ৩৮১ টাকা বরাদ্দ করে তৈরি হবে দশ বেড শয্যাশায়ী হসপিটাল আজ আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন করা হল । এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে এই কাজ বলে জানিয়েছেন বিধায়ক ।তিনি কেলেজোড়া এলাকায় একটি হসপিটাল আগে থেকেই রয়েছে। যেটি তোমাকে এলাকার মানুষের জন্য অসুবিধা হচ্ছিল সেই কথা ভেবেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচেষ্টায় নতুন করে আবারো ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের উদ্বোধন করা হলো । খুব শীঘ্রই এলাকার মানুষ এই হাসপাতাল থেকে উপকৃত হবে
নতুন হসপিটালের কাজের শিলান্যাস করলেন বারাবনির বিধায়ক
