তারকনাথের উদ্দেশ্যে দণ্ডী কেটে দীর্ঘ পথ অতিক্রম করছেন বীরেশ (হরেকৃষ্ণ) মন্ডল

কাজল মিত্র : অদম্য ইচ্ছাশক্তি ও গভীর ভক্তির এক অনন্য নজির দেখা গেল বারাবনি এলাকায়। পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধান সভা থেকে তারকেশ্বরের বাবা তারকনাথের দর্শনের উদ্দেশ্যে দণ্ডী কেটে দীর্ঘ পথ অতিক্রম করছেন বীরেশ (হরেকৃষ্ণ) মন্ডল নামে এক যুবক।জানা গিয়েছে,বিধানসভা নির্বাচনের আগে বিধায়ক অরিজিৎ রায় যেন জয়ী হয় সেই মনস্কামনা নিয়ে রুনাকুরা ঘাট থেকে দণ্ডী কেটে চন্দ্রচূড় মন্দির গিয়েছিলেন বাবার কাছে ।

সারা সংসার যেন সুখে শান্তিতে থাকে সেই মনস্কামনা নিয়ে বারাবনির মির্জাপুর থেকে তারকেশ্বর পর্যন্ত দণ্ডী কেটে যাওয়ার সংকল্প নেন। সেই অনুযায়ী আজ শনিবার রুনাকুড়া ঘাট থেকে স্নান করে যাত্রা শুরু করেন।বিরেশ মন্ডল জানিয়েছেন,প্রায় ১৮০ কিলোমিটার পথ দণ্ডি কেটে আগামী দশ পনেরো দিনের মধ্যে তারকেশ্বর মন্দিরে পৌঁছে বাবা ভোলানাথের চরণে প্রণাম জানানোই তাঁর লক্ষ্য।তার এই যাত্রা পথে তাকে দেখতে পথের ধারে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই তাঁর অদম্য মানসিক শক্তি, ভক্তি ও নিষ্ঠার প্রশংসা করেছেন। শ্রাবণ মাসে তারকেশ্বরমুখী ভক্তদের ভিড়ের মধ্যেই বিরেস মণ্ডলের এই দণ্ডী যাত্রা স্থানীয় মানুষের মধ্যে বিশেষ কৌতূহল ও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *