পুলিশ ও জেলা প্রশাসনের চোখে ধুলো দিয়ে দামোদর নদীর ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে পরিমল, ঝাড়ু নিয়ে প্রতিবাদ জানাল স্থানীয় মহিলারা

কাজল মিত্র:- আসানসোল হিরাপুর থানা এলাকায় অবস্থিত আসানসোল পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের অধীনে ভালাদিহ এবং মানকেশ্বর দামোদর নদীর ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পরিমল নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঝুনাট গ্রাম, ভালাদিহ শালোনি, বিনোদ বাঁধ, পলাশ ডাঙ্গা এলাকাবাসী বিক্ষোভ দেখাতে থাকে।অন্যদিকে হাতে ঝাড়ু নিয়ে দামোদর নদীর ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ বন্ধ করতে বদ্ধপরিকর এলাকার মহিলারা ।

মহিলারা জানান দামোদর নদীর ঘাট থেকে বালু মাফিয়ারা অবৈধভাবে বালু উত্তোলন করায় তারা নদীতে স্নান করার পাশাপাশি সব ধরনের ধর্মীয় আচার- অনুষ্ঠান পুরোপুরি বাঁধার সৃষ্টি হচ্ছে অন্যদিকে,এলাকার লোকজন অভিযোগ করছেন যে দামোদর নদীর ঘাট থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য 78725 07420 মোবাইল নম্বর থেকে পরিমল নামক এক ব্যক্তি স্থানীয় বিজেপি মণ্ডল তিন এর সভাপতি অমর প্রাসাদ কে ফোন করে হুমকি দেয় যে তিনি যদি তাঁর কাজের বিরুদ্ধে বাঁধা দেয় বা বালু বোঝাই গাড়ি থামিয়ে দেন তবে পরিণতি খুব ভয়াবহ হবে। হয় ওদের মিথ্যা মামলায় ফাঁদে ফেলবে অথবা গুলি করে মারবে, অথবা ওরা যে গ্রামে বসবাস করছে,সেখান থেকে খালি করে দেবে।

তারা জানেন না তাদের নাগাল কতদূর, এমন পরিস্থিতিতে এলাকার মানুষের সমর্থনে কুল্টি মণ্ডল তৃতীয় এর সভাপতি অমর প্রসাদ পরিমলকে প্রকাশ্য সতর্কবার্তা দিয়ে জানান যে
পরিমল বালু মাফিয়া হতে পারে তবে তিনি গ্রামের কোন মানুষকে গুলি পাওয়া মারতে পারেন না কারোর জীবন নেওয়ার অধিকার তার নেই । পরিমল নদীর ঘাট থেকে প্রতিদিন ২০০ থেকে ৩০০ গাড়ি অবৈধভাবে বালু পাচার করছে তার মাথার উপরে কার হাত রয়েছে বা কোন পুলিশ প্রশাসনের মদত রয়েছে তাকে কে অনুমতি দিয়েছে সে এই বিষয়ে জানতে চায়। তিনি এও জানান পরিমল যাই করে নিক তাকে অবৈধভাবে বালু চালাতে দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *