মন্ত্রী অজয় পোদ্দারের নেতৃত্বে কুলটিতে বিশাল তিরঙ্গা মিছিল, পথে পথে দেশভক্তির স্লোগান

কুলটি /কাজল মিত্র: বৃহস্পতিবার কুলটিবাসী দেখল এক অন্যরকম সকাল। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও কুলটির বিধায়ক অজয় কুমার পোদ্দারের নেতৃত্বে বরাকর স্টেশন চত্বর থেকে বরাকর হনুমান চড়িয়া পর্যন্ত আয়োজিত হল বিশাল তিরঙ্গা যাত্রা।এই যাত্রায় স্কুলের ছোট ছোট পড়ুয়ারা হাতে জাতীয় পতাকা নিয়ে সামিল হয়। তাদের সঙ্গে পা মেলান এলাকার বহু সাধারণ মানুষও। গোটা রাস্তা জুড়ে ছিল “বন্দে মাতরম” এবং “ভারত মাতা কি জয়” ধ্বনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “হর ঘর তিরঙ্গা” অভিযানের ডাকে সাড়া দিয়েই এই কর্মসূচি। পুরো যাত্রা জুড়ে মানুষের মধ্যে ছিল উদ্দীপনা আর জাতীয়তার আবেগ।এই প্রসঙ্গে মন্ত্রী অজয় কুমার পোদ্দার বলেন,“আমাদের কাছে সবার আগে দেশ। হর ঘর তিরঙ্গার মাধ্যমে আমরা প্রতিটি বাড়িতে দেশের প্রতি শ্রদ্ধা ও ঐক্যের বার্তা পৌঁছে দিতে চাই। দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়েই আজকের এই যাত্রা।”তিরঙ্গার রঙে রাঙা বরাকরের রাস্তা প্রমাণ করে দিল, দেশপ্রেম এখনও মানুষের হৃদয়ে একইভাবে জ্বলজ্বল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *