রামপুর চেকপোস্ট কাণ্ডে তোলাবাজির অভিযোগেআরও এক গ্রেপ্তার

কাজল মিত্র : রামপুর এমভিআই চেক পোস্ট এলাকায় দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ উঠে আসছিল যারফলে গ্রেফতার হয় দুই এমভিআই অফিসার তবে এবার তোলা আদায়ের অভিযোগে পুলিশের জালে গ্রেফতার হল এলাকায় ‘মামা’ নামে পরিচিত হোটেল মালিক অভিজিৎ ঘোষ। মঙ্গলবার গভীর রাতে কুলটি থানার পুলিশ তাঁর হোটেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বুধবার তাঁকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।


তদন্তকারী পুলিশ সূত্রের দাবি, রামপুর এমভিআই চেকপোস্টে কথিত অবৈধ অর্থ আদায়ের চক্রের সঙ্গে ধৃতের কোনও যোগসূত্র ছিল কি না, সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই আদালতে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য সংগ্রহের প্রস্তুতি নিয়েছে তদন্তকারী দল।
এই গ্রেপ্তারের পর স্বাভাবিকভাবেই আরও জোরালো হয়েছে একাধিক প্রশ্ন। চেকপোস্টে যদি সত্যিই অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ আদায়ের কারবার চলেই থাকে, তবে সেই অভিযোগিত চক্রের সুতো ঠিক কোথায় গিয়ে শেষ হয়? কারা ছিল সেই নেপথ্যের মুখ? কার ছত্রছায়ায় এমন অভিযোগিত কর্মকাণ্ড চলার সুযোগ তৈরি হয়েছিল? তদন্ত এখন সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *