কাজল মিত্র: কুলটি থানার চৌরঙ্গীফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডুবর্ডিহি চেকপোস্টে একটি ছয়চাকা ট্রাক আটক করে। ট্রাকটিতে ১৫টি গরু ছিল।চালক কোনো নথিপত্র দেখাতে না পারায় পুলিশ গরু সহ ট্রাক ও ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন ধর্মেন্দ্রকুমার ও হরেকৃষ্ণ সিংহ। তাঁদের বুধবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, গরুগুলি বিহার থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ হেফাজতে নিয়ে আরও তদন্ত করে দেখবে, কোথা থেকে এবং কী উদ্দেশ্যে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল।
