ডক্টরস ডে-তে শতাধিক রোগীর পাশে ডা. অজয় পোদ্দার মন্ত্রী পরে আগে চিকিৎসক

কাজল মিত্র :দুই দুটি মন্ত্রী পদে থাকাকালীন নিজের পেশা যা সব সেবার ঊর্ধ্বে সেই চিকিৎসা কাজ তিনি আজও ভুলে যাননি ।
প্রশাসনিক দায়িত্বের ব্যস্ততার মাঝেও তিনি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন সময় পেলেই ।এমনই ছবি ধরাপড়ল আমাদের ক্যামেরায় । জাতীয় চিকিৎসক দিবস (ডক্টরস ডে)উপলক্ষে মানবসেবার সেই অঙ্গীকারকে আরও একবার বাস্তবে রূপ দিলেন পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি ও পিএইচই দফতরের মন্ত্রী তথা কুলটির বিজেপি বিধায়ক এবং চিকিৎসক ডা. অজয় পোদ্দার।এদিন তাঁর উদ্যোগে একটি বৃহৎ বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, যেখানে শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে পালিত জাতীয় চিকিৎসক দিবসের তাৎপর্য তুলে ধরে ডা. পোদ্দার বলেন, চিকিৎসা শুধুমাত্র একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহান ব্রত। মানুষের সেবাই তাঁর জীবনের লক্ষ্য। মন্ত্রী হওয়ার পরও সেই দায়িত্ব থেকে তিনি সরে আসেননি। প্রশাসনিক ব্যস্ততার ফাঁকে যখনই সময় পান, তখনই রোগীদের চিকিৎসা করেন।

জাতীয় চিকিৎসক দিবসে ডা. অজয় পোদ্দারের এই উদ্যোগ ও বার্তা আবারও প্রমাণ করল, পদ বা ক্ষমতার চেয়ে মানুষের সেবা তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মন্ত্রীত্বের ব্যস্ততার মাঝেও স্টেথোস্কোপ হাতে রোগীর পাশে দাঁড়ানোই তাঁর কাছে প্রকৃত জনসেবার পরিচয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *