বারাবনি এমএলএ কাপ ২০২৬ সিজন ফোরে জমজমাট ক্রিকেট প্রতিযোগিতা

কাজল মিত্র:- বারাবনি এমএলএ কাপ ২০২৬-এর সিজন ফোর অনুষ্ঠিত হচ্ছে মোট ১২টি দলকে নিয়ে। দোমহনি কেলেজোড়া ফুটবল মাঠে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে।এই প্রতিযোগিতায় নিজের ক্রিকেট টিম ‘রেহান চ্যালেঞ্জার’ নিয়ে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ের সহধর্মিণী সুচিস্মিতা উপাধ্যায়। খেলা চলাকালীন মাঠে তাঁর উপস্থিতি খেলোয়াড়দের মধ্যে বাড়তি উৎসাহ প্রদান করে ।খেলা শেষে কমিটির পক্ষ থেকে সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। এই পুরস্কার তুলে দেন সুচিস্মিতা উপাধ্যায় নিজে, যা অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য যোগ করে।সমগ্র টুর্নামেন্ট জুড়ে ক্রীড়া-উদ্দীপনা ও সৌহার্দ্যের আবহ চোখে পড়ে, যা বারাবনি এমএলএ কাপকে আরও একবার সফল ক্রীড়া আসরে পরিণত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *