কাজল মিত্র বেশ কয়েকদিন আগে হিন্দুস্তান কেবেল্স বি ২ এলাকায় দুষ্কৃতীদের দ্বারা বাড়িঘর ভাঙচুরের ঘটনা পর আবারো সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত পিঠাকেয়ারি এলাকায় এক আবাসিক বাড়ির মধ্যে থাকে পরিবারের ওপর একদল দুষ্কৃতী দ্বারা হিংস্র হামলা চালানোর অভিযোগ ওঠে । যা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পিঠাকেয়ারিতে।ঘটনার সম্পর্কে জানা যায় যে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল আচমকাই চড়াও হয় পিঠাকেয়ারির বাসিন্দা প্রয়াত প্রদীপ যাদবের বাড়িতে। ইট-পাটকেল বৃষ্টি, অশ্লীল গালিগালাজ এবং ভাঙচুরে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো বাড়িটি।

ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন প্রদীপবাবুর স্ত্রী ইন্দিরা দেবী ও পরিবারের অন্য এক মহিলা সদস্য। গেট ভেঙে, দরজা-জানালার কাচ চুরমার করে এমনকি ঠাকুরঘরের জানালা পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে দেয় দুষ্কৃতীরা। চোখের সামনে এই তাণ্ডব দেখে ভয় পেয়ে যায় বাড়িতে থাকা দুই মহিলা। চিত্তরঞ্জন রেলের প্রাক্তন কর্মী প্রদীপ যাদবের সম্প্রতি প্রয়াণ ঘটেছে। পরিবারের বেশিরভাগ সদস্য বাইরে থাকায় এই অসহায় অবস্থার সুযোগ নেয় দুষ্কৃতীরা।
ঘটনার খবর পেয়েই চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেসের সম্পাদক তথা কংগ্রেস নেতা ইন্দ্রজিৎ সিং.দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি রূপনারায়ণপুর ফাঁড়িতে গিয়ে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন এলাকার বিভিন্ন প্রান্তে একের পর এক হামলার ঘটনা ঘটছে। কিছুদিন আগেই হিন্দুস্তান কেব্লস কলোনিতেও একই ধরনের ঘটনা ঘটেছিল। এই হিংসার পরিবেশ বন্ধ করে এখন এলাকার সার্বিক উন্নয়নে নজর দেওয়া উচিত।”

অন্যদিকে, বারাবনির বিধায়ক অরিজিৎ রায় জানান ঘটনার বিষয়টি তাঁর জানা নেই এবং তিনি এ বিষয়ে তিনি স্থানীয় নেতৃত্বের সাথে কথা বলে পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন ।তবে এইধরনের ঘটনায় এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী । বারংবার এই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছে তারা । দুষ্কৃতীরা যেভাবে তান্ডব চালাচ্ছে তা বলাই বাহুল্য কিছুদিন আগেই এমনই এক ঘটনা ঘটেছিল হিন্দুস্তানকে কেবেলস এর বি2 কোয়াটার এলাকায়। আবারো এ ধরনের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশ ।
