আসানসোল হটন রোড রাস্তা অবরোধ করে বিক্ষোভ জেলা কংগ্রেস নেতৃত্ব

কাজল মিত্র :- আসানসোল হটন রোড মোড় সহ আসানসোলের যানজট মুক্ত করার লক্ষ্যে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলের GT রোড হটন রোড মোর রাস্তা অভরোধ করে বিক্ষোভ দেখায়,
রাস্তায় বসে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা,
রাস্তা অভরোধের কারণে যানজটের সৃষ্টি হয়, পুলিশ রাস্তা অভরোধ উঠাতে গেলে পুলিশের সঙ্গে বচসা, প্রায় ৩০ মিনিট রাস্তা অভরোধ করার পরে পুলিসি আশ্বাশে রাস্তা অবরোধ উঠে যায়। কংগ্রেস রাজ্য নেতা প্রসঞ্জিত পুইতুন্ডি জানান আসানসোল শহরে মানুষের চলা দুর্বিসহ হয়ে পড়েছে।চারিদিকে জাম তৃণমূল কংগ্রেসের চোর নেতা ও পুলিশ এর জন্যে প্রধান দায়ী ।আপনারা দেখবেন চারিদিকে তৃণমূল নেতাদের মদতে ব্যাঙের ছাতার মত ফুটপাত দখল হয়েছে ।এর জন্য দায়ী কারা তৃণমূলের চোররা। তারা সকল দোকান দারদের কাছে দশ টাকা, পাঁচ টাকা আদায় করে ।


আমরা দীর্ঘদিন ধরে বলছি টোটো অটো দের নির্দিষ্ট রুট দেওয়া হোক ও নির্দিষ্ট স্ট্যান্ড দেওয়া হোক এরা নির্দিষ্ট রুট গাড়ি চালাক কিন্তু সেটা হচ্ছে না । অথচ পাঁচ হাজার টাকা করে নিয়ে টোটো এর রেজিস্ট্রেশন করা হল সরকারের ঘরে ঢুকলো সেই টাকা তবুও তাদের কেন নির্দিষ্ট স্ট্যান্ড দেওয়া হচ্ছে না ।
কিছুদিন আগে এই জায়গাতেই জাম নিয়ে একটা ঝামেলা হয়েছিল সেখানে এই অঞ্চলের বিধায়ক ও মন্ত্রী মলয় ঘটক বলেছিলেন রোজগার দিতে পারছেনা মানুষের রোজগার বন্ধ করতে আসছে ।তাহলে আপনারা আজ পনেরো বছর ধরে কেন মানুষকে রোজগার দিতে পারেননি তারা কেন টোটো অটো চালিয়ে খাবে ।কেনো তারা কারখানায় চাকরি পাবেন না ।কারণ আপনারা তাদের টোটো অটো নিয়ে দিশা দেখাচ্ছেন এরই বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ।
আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ তাই আমরা রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছি ।


অন্য দিকে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি বলেন আসানসোল মূলত দুই তিনটি রাস্তার উপর প্রধান জ্যাম লক্ষ্য করা যায় যেমন এসবি গড়াই রোড, হটন রোড ও জিটি রোড এই বিধান সভার বাজার এলাকার রোড।এই এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী গরীব মানুষ তারা টোটো চালিয়ে হোক কিংবা ঘুমটি বসিয়ে হোক তাদের জীবিকা নির্বাহ করেন । আমরা সরকারের পক্ষ থেকে বারবার তাদের কাছে অনুরোধ করছি যানজট মুক্ত করার কিন্তু দুই একটি জায়গায় এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটছে তাছাড়া। সেরকম যানজট নেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *