গৌরান্ডি জঙ্গলের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক মহিলা ও এক যুবকের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

কাজল মিত্র: গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক মহিলা এবং এক যুবকের দেহ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার বারাবনি থানার গৌরাণ্ডি সংলগ্ন জঙ্গলে। ঘটনার তদন্ত শুরু করেছে বারাবনি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৭ টা নাগাদ এলাকার বাসিন্দারা জঙ্গলে শুকনো কাঠ কাটতে গিয়ে দেখতে পান এক ৫৫ বছর বয়েসী মহিলা ও বছর ২৫ এর এক যুবক গলায় দড়ি দিয়ে একটি গাছের ডাল থেকে ঝুলে রয়েছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে গাছের ডাল থেকে দড়ি কেটে নামানো হয় দু’জনেরই দেহ। ময়নাতদন্তের জন্য দেহ দু’টিকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।তবে এই দুজনের ঝুলন্ত দেহ নিয়ে রহস্যের দানা বাঁধছে। পুলিশ জানিয়েছে মৃত দুই জনের পরিচয় এখনও জানা যায়নি । পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে বারাবনি থানার পুলিশ। কী কারণে মৃত্যু হল নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কেউ জানিয়েছেন যদি এই দুইজনকে কেও চিনে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে।স্থানীয় এলাকারই বাসিন্দা এক ব্যক্তি বলেন, “আমরা জঙ্গলে শুকনো কাঠ কাটতে এসেছিলাম তখনই দেখতে পান দু’জনের ঝুলন্ত দেহ। তারপরেই আমরা পুলিশকে খবর দিই। কিন্তু এই দু’জনকে আমরা চিনি না তারা এই এলাকার বাসিন্দা নয় বলে জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *