এক কোটি চুয়াত্তর হাজার টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের কাজের সূচনা বিধান উপাধ্যায়ের

কাজল মিত্র: বরাবনির বিধায়ক তথা আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় শনিবার সালানপুর ব্লকের সালানপুরে প্রায় ১ কোটি ৭৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত নিমতলা থেকে কালীতলা পর্যন্ত ১.৫ কিলোমিটার দীর্ঘ কংক্রিটের রাস্তার ভিত্তিপ্রস্তর কাজের সূচনা করেন ।এদিন তিনি ফিতা কেটে ও নারিকেল ফাটিয়ে এই কাজের সূচনা করেন ।তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়ন ছাড়া কিছুই বোঝেনা তাই সমস্ত গ্রাম শহর প্রতিটি স্থানে যোগাযোগ ব্যাবস্থা মজবুত করার জন্যে পাকা রাস্তা নির্মাণের কাজ চলছে একই সাথে পথশ্রী প্রকল্পে
একাধিক রাস্তার নির্মাণের কাজের সূচনা হয়ে গেছে।
এডি রাস্তা উদ্বোধনের পূর্ণে তিনি মাইথন সাবস্টেশন পাওয়ার গ্রিড শাখা এনটিপিসি অফিসে কর্মকর্তাদের সাথে এলাকার উন্নয়নের বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকের মূল বিষয় ছিল জমি দাতাদের পরিবারের ভবিষ্যৎ ও এনটিপিসি এর সি এসআরফান্ড এর
কাজ নিয়ে আলোচনা । এদিন
বিধায়ক প্রস্তাব করেন যে:
এনটিপিসি এলাকার আশেপাশের গ্রাম গুলিকে যাতে সি এস আর ফান্ড এর আওতায় কিছু সুবিধা দেওয়া যায় সেই ব্যাবস্থা করতে হবে ।তাছারা তাদের কাছে জানান যে ৬০ বছরের বেশি বয়সী ভূমি দাতা কর্মচারীদের পরিবারের একজন সদস্যকে পাওয়ার গ্রিডে চাকরি দেওয়া হোক।
আশ্বস্ত করে পাওয়ার গ্রিডের কর্মকর্তারা বিধায়কের প্রস্তাবে সম্মত হন।
মেয়র বিধান উপাধ্যায় বলেন যে এই অঞ্চলটি স্থিতিশীল উন্নয়নের মধ্য দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। “আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন উন্নয়নের প্রকৃত স্থপতি; তিনি জনকল্যাণ ও অগ্রগতি ছাড়া আর কিছুই চিন্তা করেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *