বন্ধ কেবেলস কারখানার জমিতে নতুন শিল্প আনার দাবী জানিয়ে বিক্ষোভ সমাবেশ

কাজল মিত্র : হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতি এর উদ্যোগে সমিতির নেতা সুভাষ মহাজন এর নেতৃত্বে বন্ধ হিন্দুস্তান কেবলসের জমিতে নতুন শিল্প আনতে হবে এই দাবি জানিয়ে হিন্দুস্তান কেবলস গেটের সামনে এক বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করা হয় ।মূলত তাদের দাবী এমন এক শিল্প আনা হোক যেখানে এলাকার মানুষের কর্মসংস্থান এর সুযোগ পায় ।

এদিন সুভাষ মহাজন জানান বন্ধ শিল্পের জমিতে শিল্পই গড়তে হবে এবং এমন শিল্প গড়ে তুলতে হবে যেখানে বেশি বেশি কর্মসংস্থানের সুযোগ পায় মানুষ ।এছাড়াও তাদের দাবি -হিন্দুস্তান কেবলসের প্রাক্তন কর্মীদের এখনো যেসব বকেয়া পাওনা রয়েছে তা শীগ্রই মিটিয়ে দিতে হবে। শ্রী মহাজন বলেন কেবলস কলোনির বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আবাসনগুলি প্রাক্তন কর্মীদের লিজে দিতে হবে এবং এখানকার বিভিন্ন বাজারে যেসব অনুমোদিত দোকান আছে তাদের লিজ পুনর্নবীকরণ করতে হবে। আজকের এই বিক্ষোভ সমাবেশে সুভাষ মহাজন ছাড়াওউপস্থিত ছিলেন স্নেহময় মাজি, কল্যাণ সিং বাল্মিকী, কমল ঠাকুর সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *