নাকা তল্লাশি চলাকালীন খোদ নিজে পরিদর্শনে এলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার

কাজল মিত্র : ২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা পর থেকেই রাজ্যের সীমান্তবর্তী এলাকা গুলিতে করা নিরাপত্তা ও নাকা তল্লাশি জোরদার করেছে প্রশাসন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ টিম রাখা হয়েছে প্রতিটি চেকপোস্টে। পশ্চিম বর্ধমান জেলার ডুবডিহি চেকপোস্ট, রুনাকুড়াঘাট চেকপোস্ট ও রূপনারায়নপুর ঝাড়খন্ড সীমানার চেকপোস্ট ,বরাকর চিরকুন্ডা চেকপোস্ট সহ 23 টি জায়গায় নাকা চেকিং চলছে ।তাছাড়া সন্দেহজনক কোন ব্যক্তিকে দেখলে রাস্তায় দারকরিয়েও তল্লাশি চালানো হচ্ছে ।

এদিন ডুবুরদিহি চেকপোস্টে নাকা তল্লাশি চলাকালীন খোদ নিজে পরিদর্শনে এলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার তিনি জানান মূলত আমরা যেগুলো দেখা হচ্ছে সেগুলি হল বাইরে থেকে অনুপ্রবেশ ও গাড়ির মধ্যে কোন অস্ত্রশস্ত্র লাঠি বা হিউজ পরিমাণ টাকা রয়েছে কিনা সেগুলো দেখা। তাছাড়া নির্বাচনের কাজে অবৈধ ব্যবহৃত কোন জিনিসপত্র আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *