বিজেপি প্রার্থীর ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাংলায় ডবল ইঞ্জিন সরকার গড়ার বার্তা

কাজল মিত্র: ভোটের আগে বাংলায় প্রচারে জোর দিচ্ছে বিজেপি।সেই লক্ষ্যেই বৃহস্পতিবার বারাবনি বিধানসভার বিজেপি প্রার্থী অরিজিৎ রায় এর সমর্থনে সালানপুর ব্লকের আছড়া স্কুল ময়দানে জনসভা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর সভাকে ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল দেখার মতো।


তিনি অন্ডল বিমানবন্দর থেকে রওনা হেলিকপ্টার করে ঠিক 12 টা নাগাদ আছড়া স্কুল ময়দানে এসে পৌঁছায়।এরপর তিনি স্টেজে চেপে সভার বক্তৃতা দিতে গিয়ে প্রথমেই জনসভা থেকে যোগী আদিত্যনাথ বলেন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে দুর্নীতি, গুন্ডাবাজি, অনাচার, জুলমবাজি এবং লুঠতরাজ বন্ধ হবে। ‘‘বাংলা আর চুপ থাকবে না। খেলা বন্ধ হবে আর বিকাশ শুরু হবে। এবার খেলা শেষ, শুরু উন্নয়ন।’’
তিনি উত্তরপ্রদেশের উন্নয়নের প্রসঙ্গ টেনে যোগী বলেন, ‘‘বাংলায় এ বার ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হবে। আর তা হলেই উত্তপ্রদেশের মতো বাংলাতেও বিকাশের কাজ শুরু হবে।

সভার শুরুতে যোগী এই এলাকার কল্যানেশ্বরী মন্দির ঘাগরবুড়ি মন্দির মাতার নাম নিয়ে ও স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদানের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘‘এই বাংলার মাটি জন্ম দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো সাহিত্যিক, সুভাষচন্দ্র বসুর মতো মহান নেতা, বিবেকানন্দের মতো ঋষিকে। এই মাটি রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী প্রণবানন্দের মাটি। এই বাংলা গোটা দেশকে জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র দিয়েছে। এক সময় দেশের জিডিপির একটা বড় অংশ আসত এই বাংলার শিল্প, ব্যবসা ও কৃষি থেকে। গর্বের সেই মাটিকে প্রথমে কংগ্রেস, পরে বামেরা এবং এখন তৃণমূল কলুষিত করেছে। শুধু লুট, গুন্ডাগিরি, অরজাকতা ও তোষণের রাজনীতি চলছে বাংলায়।’’

যোগী আরও বলেন, ‘‘বাংলার কৃষকেরা আলুর দাম পাচ্ছেন না। উত্তরপ্রদেশে যেখানে ১৫ থেকে ১৬ টাকা কিলো দরে চাষিরা আলুর দাম পাচ্ছে, সেখানে বাংলার কৃষকেরা ১ থেকে ২ টাকা কিলো দরে আলু বিক্রি করছেন।’’ তাঁর কথায়, ‘‘উত্তরপ্রদেশে নতুন নতুন শিল্প তৈরি হয়েছে। ব্যবসা বাণিজ্য বেড়েছে। আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় লক্ষ লক্ষ মানুষ বাড়ি পেয়েছেন। ভাল স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা হয়েছে। শুধু সরকারি ক্ষেত্রে ৯ লক্ষ চাকরি হয়েছে। বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান হয়েছে আরও ৩ কোটি মানুষের।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *