কাজল মিত্র :নির্বাচনী প্রচারে ঝড় তুলতে এবার আসরে নামলেন তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী রায়।বৃহস্পতিবার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য মেগা রোড শো-তে অংশ নিলেন তিনি। তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে জনজোয়ার আছড়ে পড়ল পর্বতপুর থেকে রূপনারায়ণপুরের রাস্তায়।এদিন রোড শো-টি শুরু হয় পর্বতপুর থেকে। হুড খোলা গাড়িতে চড়ে শতাব্দী রায় ও প্রার্থী বিধান উপাধ্যায় যখন যাত্রা শুরু করেন, তখন রাস্তার দু’ধারে ছিল উপচে পড়া ভিড়। মিছিলটি রূপনারায়ণপুর পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে।

দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।পুরো যাত্রাপথেই শতাব্দী রায়কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। রাস্তার ধারের বাড়িগুলো থেকে এবং রাস্তার দু’পাশ থেকে সাধারণ মানুষ তাঁদের প্রিয় নেত্রী ও প্রার্থীর ওপর অনবরত পুষ্পবৃষ্টি করেন। শতাব্দী রায়ও হাসিমুখে হাত নেড়ে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন এবং বিধান উপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।মানুষের এই ভালোবাসা আর আশীর্বাদই প্রমাণ করে দিচ্ছে যে দিদির উন্নয়নের ওপর তাঁদের অগাধ আস্থা আছে। বিধান উপাধ্যায়ের জয় এখন শুধু সময়ের অপেক্ষা।”
সালানপুর ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি, এদিনের এই মেগা রোড শো বিরোধীদের কার্যত রাজনৈতিকভাবে কয়েক যোজন পিছিয়ে দিল। সাধারণ মানুষের এই ‘ঢল’ ভোটের বাক্সে প্রতিফলিত হবে বলেই আশাবাদী ঘাসফুল শিবির।
