রূপনারায়ণপুরের দেশবন্ধু পার্ক এর ৩৩ তম বর্ষে খুঁটি পুজো হয়ে গেলরথযাত্রার পুণ্যলগ্নে এবার পুজোয় থাকছে বিশেষ চমক

কাজল মিত্র : সালানপুর ব্লকের রূপনারায়ণ দেশবন্ধু পার্কের পুজো এইবার ৩৩ তম বর্ষে পদার্পণ করবে যার খুঁটি পুজো হয়ে গেল
বৃহস্পতিবার রথযাত্রার পুণ্য তিথিতে।ঢাক ঢোল বাজিয়ে এই খুঁটি পুজো করা হল দেশবন্ধু পূজা কমিটির উদ্যোক্তাদের পক্ষ থেকে ।
আর এই খুঁটি পুজোর পুণ্যক্ষণ থেকেই শুরু হয়ে গেল দেবী আবাহনের কাউন্টডাউন। প্রতি বছরের মতো এবারও দেশবন্ধু পার্কের পুজোকে ঘিরে স্থানীয় মানুষ ও পুজো উদ্যোক্তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।দর্শনার্থীদের জন্য পুজো কমিটির পক্ষ থেকে এবার থাকছে একগুচ্ছ বিশেষ চমক। কমিটির কর্মকর্তারা জানিয়েছেনমণ্ডপ ও মূর্তিতে অভিনবত্ব।এবারের পূজা প্যান্ডেল এবং প্রতিমার অঙ্গসজ্জায় এমন কিছু বিশেষ চমক থাকবে, যা সাধারণ দর্শকদের তাক লাগিয়ে দেবে।


পুজোপ্রেমীদের ভিড়ের কথা মাথায় রেখে এবং উৎসবের আনন্দকে দীর্ঘায়িত করতে আগামী চতুর্থীর দিন থেকেই মণ্ডপ সাধারণ মানুষের দর্শনের জন্য খুলে দেওয়া হবে।শুধুমাত্র মণ্ডপ বা প্রতিমা দর্শনই নয়, সারা পুজো জুড়ে এলাকা মাতাতে আয়োজন করা হচ্ছে হরেক রকমের আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিনের এই খুঁটির পূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায় ।এদিন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় যেগুলি বিধায়ক নিজে তাদের হাতে তুলে দেন একই সাথে এদিন উজ্জীবন স্বেচ্ছায় রক্তদাতা সমিতি ও আসানসোল জেলা ব্লাড ব্যাংক এর সহায়তায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এই শিবিরে মোট ১২ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় ।
এদিন প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন
বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়িক দামোদর (তপু) তেওয়ারি,অনুপম ব্যানার্জি,বিজেপি নেতা মণীশ ঝাঁ ঝাঁ সহ অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *