কাজল মিত্র:- সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকার স্টেশন রোড সংলগ্ন পশ্চিম রাঙ্গামাটিয়া এলাকায় এক চুরির ঘটনার এক সপ্তাহের মধ্যেই চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করল রুপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ । যদিও এই চুরির ঘটনায়
একজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল ।জিজ্ঞাসাবাদ করার পরেই উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী ।প্রসঙ্গত রূপনারায়ণপুর স্টেশন রোডের বাসিন্দা ‘পণ্ডিত বাবু’র ফাঁকা বাড়িতে গত ৬ জুলাই রাতে এক চুরির ঘটনা ঘটে এরপর লোকমানপুর ফাঁড়ির ইনচার্জ অভিনন্দন সরকারের নেতৃত্বে পুলিশ তদন্তে নেমে ১২ জুলাই গভীর রাতে ফের চুরি করতে আসা এক যুবককে হাতে নাতে ধরে ফেলে।ধৃত যুবকের নাম অভিত পাশি (২০)।সে ঝাড়খণ্ডের মিহিজামের বাসিন্দা বলে জানাগেছে।তাকে পাঁচ দিনের রিমান্ডে চাওয়া হয় এরপর তার কাছে জিজ্ঞাসা বাদ করতেই চুরি যাওয়া সামগ্রী কোথায় কোথায় বিক্রি করেছে তার হদিস মেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রূপনারায়ণপুরের বাসিন্দা
‘পণ্ডিত বাবু’র পরিবারের সদস্যরা কয়েক দিনের জন্য বাইরে থাকার সুযোগে দুষ্কৃতীরা ঘরের তালা ভেঙে আলমারি ও লকার লন্ডভন্ড করে। বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার গয়না এবং নগদ টাকা চুরি করে চম্পট দেয় তারা।
চুরির অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই রূপনারায়ণপুর পুলিশ তদন্তে নামে।এলাকায় ব্যাপক তল্লাশি চালানোর পাশাপাশি সাদা পোশাকে গোপন নজরদারি শুরু করেন তদন্তকারীরা।
তবে ১২ জুলাই গভীর রাতে সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়।পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসা বাদ করতেই উদ্ধার করাহয় বাড়ি থেকে চুরি যাওয়া সোনার অলঙ্কার সহ বেশ কিছু সামগ্রী । ঘটনার প্রায় ১০ দিনের মধ্যে পুলিশ এই বিপুল পরিমাণ সোনার গহনা উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য দেখা দিল। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা হয়েছে একটি ক্যামেরা, রুপোর তিনটি ছোট চেন,ও একটি বড় চেন ,একটি কোমরের বিছে ,কোমরে পড়ার একটি রুপোর চেন ,দুটি সোনার বালা,কানের দুল, বেশ কিছু আংটি , ব্রেসলেট,ও দুটি হাত ঘড়ি।
পুলিশের এই তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা।
