মাইথনে ভাসমান সৌর প্রকল্প লাগানো কে কেন্দ্র করে সাতগ্রামের মানুষ জন নিয়ে বিক্ষোভ মাইথন বাঁচাও’কমিটির

কাজল মিত্র: সালানপুর ব্লকের বাথানবাড়ি, কালীপাথর, সিধাবাড়ি, ডোমদোহা, বৃন্দাবনী-সহ সাতটি গ্রামের শতাধিক মানুষ একজোট হয়ে মাইথনে সোলার প্লান্ট বসানো রুখে দিল । তাদের দাবি “জীবিকা ধ্বংস করে উন্নয়ন নয়, মাত্র কয়েক দিন আগেই সিধাবাড়িতে প্রকল্প-সংশ্লিষ্ট ট্রাক আটকে ফিরিয়ে দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ‘দামোদর ভ্যালি বাস্তুহারা সংগ্রাম সমিতি’-র ডাকে মঙ্গলবার মাইথন জলাধারের আশেপাশের উচ্ছেদ হওয়া বহু পরিবার ও মানুষ আয়োজিত সভায় অংশ নেন ।সভা থেকে ঘোষণা করা হয়, আলোচনা ও সমাধানের পথ না খুঁজে একতরফাভাবে প্রকল্প চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।


সংগঠনের চেয়ারম্যান বাসুদেব মাহাতো অভিযোগ করেন, ১৯৫২ সালে ডিভিসির জন্য জমি হারানোর পর থেকেই বাস্তুহারাদের প্রতি প্রতিশ্রুতির বদলে মিলেছে শুধু বঞ্চনা। তাঁর দাবি, এত বড় প্রকল্প বাস্তবায়নের আগে স্থানীয় মানুষদের সঙ্গে কোনও অর্থবহ আলোচনা হয়নি। তিনি বলেন, উন্নয়নের বিরোধিতা তাঁদের নয়, কিন্তু উন্নয়নের নামে মানুষের অস্তিত্ব ও জীবিকা বিপন্ন করা হলে তার বিরুদ্ধে লড়াই চলবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *