টোটো রেজিস্ট্রেশন নিয়ে অনিয়মে ক্ষোভ! শোরুমের বাড়তি টাকার দাবিতে উত্তাল আসানসোল

কাজল মিত্র: রাজ্য সরকারের নির্দেশিকা কার্যত অগ্রাহ্য করে চলছে টোটো শোরুমগুলির একাংশ। সরকারি নিয়ম অনুযায়ী, রাজ্য পরিবহন দপ্তর টোটোর রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করেছে মাত্র এক হাজার টাকা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, শহরের বিভিন্ন টোটো শোরুম মালিকরা রেজিস্ট্রেশনের জন্য দশ হাজার টাকা পর্যন্ত দাবি করছেন।চালকদের অভিযোগ, রেজিস্ট্রেশন ও লাইসেন্সের নাম করে শোরুমগুলি অতিরিক্ত অর্থ নিচ্ছে। কেউ যদি সেই বাড়তি টাকা দিতে অস্বীকার করেন, তাহলে তার টোটোর কাগজপত্র আটকে রাখা হচ্ছে। ফলে সরকারি নথি ছাড়াই টোটো চালাতে হচ্ছে অনেককে।

এই অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছেন টোটো চালকেরা। তাদের দাবি, সরকার যেখানে স্পষ্ট করে দিয়েছে রেজিস্ট্রেশনের ফি এক হাজার টাকা, সেখানে শোরুম মালিকদের ইচ্ছামতো দশগুণ টাকা নেওয়া সম্পূর্ণ বেআইনি। আমরা গরিব মানুষ, এত টাকা কোথা থেকে দেব?টোটো চালকদের একাংশ জানিয়েছেন, তারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।একজন টোটো চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সরকারের নিয়ম মেনে চলতে চাইলেও শোরুমের বেআইনি দাবির কাছে অসহায় হয়ে পড়েছি। এখন সরকারই যদি পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের জীবিকা বন্ধ হয়ে যাবে।আসানসোল ও পার্শ্ববর্তী এলাকায় এই ঘটনাকে ঘিরে এখন চরম উত্তেজনা।দাবি একটাই , সরকারি নিয়মে স্বচ্ছতা ও ন্যায্যতার নিশ্চয়তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *