স্বর্গীয় মানিক উপাধ্যায় ১৫ তমমৃত্যু বার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

কাজল মিত্র :- বারাবনি বিধানসভার লড়াকু রাজনৈতিক নেতা স্বর্গীয় মানিক উপাধ্যায় মহাশয় এর ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সালানপুর ব্লকের সামডি পঞ্চায়েতের সামডি আঞ্চলিক তৃণমূল কংগ্রেস ও বিশ্রাম বুড়ি কাটা কমিটি পক্ষ থেকে চতুর্থ তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপু উপাধ্যায় এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠান এর প্রধান অতিথি মানিক উপাধ্যায় এর দুই সুযোগ্য পুত্র বারাবনি বিধায়ক তথা আসানসোল এর মেয়র বিধান উপাধ্যায় ও বারাবনি বিধানসভার যুবনেতা মুকুল উপাধ্যায় মহাশয় মা মুক্তাই চণ্ডী আনন্দ মেলা সমিতির সহযোগিতায় এই রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়।


শিবিরে প্রায় মহিলা ও পুরুষ মিলিয়ে ৩১ জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন জিলাপরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,
সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং,পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎমিশ্র,
সামডি পঞ্চায়েতের প্রধান অনামিকামন্ডল, ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান
সমাজসেবী তথা সামডি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মন্ডল, গৌরাঙ্গ তেওয়ারি, তপন মাহাতা,পরীক্ষিত মাজি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *