মিড ডে মিলের চাল চুরির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ,ফের শিরোনামে বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়

কাজল মিত্র : বিদ্যালয় চত্বরে নেশা দ্রব্য সেবন থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের পচা মাংস খাওয়ানোর অভিযোগে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়।আর সেই সমস্ত অভিযোগের আঙুল বারবার চিহ্নিত করেছে প্রধান শিক্ষককে।
অভিভাবকদের রোষের মুখে এবং প্রশাসনিক চাপে নিজের ভুল স্বীকার করেছেন প্রধান শিক্ষক। তবুও অভিভাবক মহলে বিশ্বাস জোগাতে পারেননি প্রধান শিক্ষক রামকৃষ্ণ মুহুরী।এর আগে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আস্তে আস্তে ভুলতে বসেছিল স্থানীয় বাসিন্দা এমনকি পড়ুয়াদের অভিভাবকরা স্বাভাবিকভাবেই চলছিল বিদ্যালয় এর কার্যকলাপ।

কিন্তু মঙ্গলবার সকালে ঘটনায় আরো একবার শিরোনামে উঠে এলো বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। এবার আর নেশাদব্য সেবন করে প্রধান শিক্ষকের মাতলামি এমনকি পচা মাংস রান্না করে খাওয়ানোর অভিযোগ নয় এবারের বিদ্যালয়ের খোদে পড়ুয়াদের জন্য বরাদ্দ করা মিড ডে মিলের চাল চুরি করার গুরুতর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এদিন মঙ্গলবার সেই চালচুরির বিষয়টির হাতেনাতে ধরে স্থানীয় বাসিন্দারা এমনটাই সত্যের খবর। আর এই ঘটনা কে ফের একবার বিক্ষোভের আগুন জ্বলে উঠল বিদ্যালয় চত্বরে। তবে স্থানীয় এবং অভিভাবকদের বিক্ষোভের হাত থেকে রক্ষা পেতে আগে ভাগে বিদ্যালয় থেকে চম্পট দিয়েছে প্রধান শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *