সালানপুর ব্লকের এথড়া গ্রাম পঞ্চায়েত এর কর্মকার পড়ার দুর্গমন্দির প্রাঙ্গনে মন্দিরে তালা ঝুলিয়ে বাউরি সমাজের লোকেদের বিক্ষোভ ।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

কাজল মিত্র: রবিবার সকাল থেকেই এথোরা গ্রামের কর্মকার পারা উত্তপ্ত হয়ে ওঠে।গ্রামবাসীদের অভিযোগ বিগত কয়েক বছর ধরে তারা এই মন্দিরে পুজো করে আসছে কিন্তু রথযাত্রার উপলক্ষে নতুন করে মন্দির প্রতিষ্ঠার দিন কলস যাত্রার আয়োজন করা হয়েছিল কিন্তু মন্দির কমিটি সহ গ্রামের কিছু সমাজের মানুষ তারা তাদের কলস যাত্রার অনুষ্ঠানে বাঁধা দেয় তাছাড়া মন্দিরে পুজো করতে গেলে বাউরি সমাজের লোকেদের কাওকেই পুজোকরতে দেয়না যারফলে রবিবার এথোরা গ্রামের পাঁচটি পাড়ার বাউরি সমাজের মানুষজন এসে দুর্গা মন্দিরে তালা দিয়ে মন্দিরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ।

তাদের দাবি করা তাদের এই কাজে বাধা দিয়েছে তাদের সকলকে ক্ষমা চাইতে হবে ।কারণ তাদের কেন মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি কি কারনে ঢুকতে বাঁধা দেওয়া হয়েছে তা বলতে হবে তারা বিগত কয়েক বছর ধরে এই সার্বজনীন দূর্গা মন্দিরে পুজো দিয়ে আসছে ।তারা বাউরী পিছিয়ে পড়া বলে তাদের পুজো করতে দেওয়া যাবেনা কেন ।যদিও মন্দির কমিটির তরফে কেও কোন বক্তব্য দিতে চায়নি ।ঘটনাস্থলে সালানপুর থানা ও সামডি ফাঁড়ির পুলিশ এসে বিক্ষোভ সামাল দেয় এবং তাদের
আশ্বাস দেওয়া হয় এরপরেই গ্রামবাসী বিক্ষোভ তুলে নেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *