শ্রাবণ মাসে ভক্তদের কথা মাথায় রেখে চন্দ্রচূড় মন্দিরেরনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলাশাসক ও কমিশনার

কাজল মিত্র: রাত ফুরালেই শ্রাবণ মাস, আর তাই শ্রাবণ মাসে ভক্তদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি শিব মন্দির এর আসার রাস্তায় বিশেষ শিবির এর ব্যবস্থা করা হয়েছে ।সেই মত আসানসোল এর চন্দ্রচূড় মন্দির এক প্রসিদ্ধ মন্দির এই মন্দিরেও পশ্চিমবর্ধমান জেলা শাসক এর পক্ষ থেকে রাস্তায় আগত ভক্তদের যাতে কোন অসুবিধা নাহয়, তার জন্য জাতীয় সড়ক এর পাশে শিবির তৈরি করা হয়েছে।মন্দির চত্বরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য মন্দির চত্বরের ভলেন্টিয়ার এর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তোলা হয়েছে ।বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা ।


রবিবার বিকেলে মন্দির চত্বরের নিরাপত্তা ব্যবস্থা নিজে খতিয়ে দেখলেন জেলাশাসক এস পন্নবলাম ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার।এদিন জেলাশাসক এস পন্নবলাম জানান জাতীয় সড়ক দিয়ে দেওঘর ,তারকেশ্বর সহ বহু স্থানে বহু কাবাড়িয়া জল ঢালার জন্য যায়।তাই রাজ্য সরকারের নির্দেশে জাতীয় সড়কের পাশে এই সহায়তা কেন্দ্র করা হয়েছে ।যেখানে পানীয় জলের সুবিধা,শৌচাগার সহ মেডিক্যাল এর ব্যবস্থা থাকবে।কোন কাবাড়িয়া যদি আরাম করতে চাই তারও ব্যবস্থা করা হয়েছে যেমন চন্দ্রচূড় মন্দিরের গেটের সামনে,ডুবুডিহি চেকপোস্ট, বরাকর,অন্ডাল বাস্কোপা টোল প্লাজা তেও বেশ কয়েকটি শিবির করা হয়েছে।
তাছাড়া চন্দ্রচূড় মন্দিরে বেশ বড়ো মেলাও হয় এখানে প্রচুর ভক্তের সমাগম হয় তাই এইস্থানের সুরক্ষা ব্যাবস্থা দেখার জন্যেও আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *