যক্ষ্মা প্রতিরোধে আসানসোল পৌর কর্পোরেশনের উদ্যোগেচিকিৎসকদের নিয়ে বিশেষ আলোচনা

কাজল মিত্র :- মঙ্গলবার আসানসোল পৌর নিগমে সভাগারে আসানসোল এবং আশেপাশের এলাকায় যক্ষ্মা প্রতিরোধ করতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। যেখানে আসানসোল পৌর কর্পোরেশনের বিধায়ক বিধান উপাধ্যায় কলকাতার কিছু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে এই সভা করেন এই সভায় যক্ষ্মা প্রতিরোধ, যক্ষ্মা রোগীদের চিকিৎসা এবং তাদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে।

আসানসোল পৌর কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগতের সাথে কথা বললে তিনি বলেন, আজ মেয়র কলকাতার কিছু বিশেষজ্ঞের সাথে একটি সভা করেছেন। এই সভায় এই অঞ্চলে যক্ষ্মা রোগ প্রতিরোধ এবং এই রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা এবং তাদের জন্য পুষ্টিকর খাবার কীভাবে সরবরাহ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করা হয়েছে। এর জন্য কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এবং কর্পোরেট প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হবে। আজকের সভায় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আসানসোল পৌরনিগম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এলাকার মানুষ সুস্থ থাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *