কাজল মিত্র:-১৪ তারিখ থেকে কুড়ি জুলাই পর্যন্ত
রাজ্য সরকাররে পক্ষ থেকে অরণ্য সপ্তাহ পালনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করা হয়।এই সময় স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন বৃক্ষরোপন করে বিভিন্ন জায়গায় ।আর সেই জন্যেই সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির উদ্যোগে বুধবার আছরা যজ্ঞেশ্বর ইনস্টিটিউট স্কুলে পালিত হল অরণ্য সপ্তাহ। ওই উপলক্ষে এদিন সকালে স্কুলের ছাত্রছাত্রী ও প্রতিষ্ঠানে সদস্যদের নিয়ে একটি বর্নাঢ্য শোভা যাত্রা বের হয়।আছড়া যজ্ঞেশ্বর স্কুল থেকে ওই শোভাযাত্রা শুরু হয়ে সমস্ত আছড়া গ্রাম পরিক্রমা করেন ।

এছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিন প্রায় ৫০ টি বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে।তাছারা সকল ছাত্র ছাত্রীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়েছে।
এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রূপনারায়নপুর ফাঁড়ি ইনচার্জ সুমঙ্গল সরকার জানান দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু-কিশোরদের যদি বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা যায়; তাহলে সেদিন বেশি দূরে নয়, যেদিন দেশ ভরে উঠবে সবুজে সবুজে। সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত করতে পারলে সবুজে সবুজে ভরে উঠবে গ্রাম থেকে শহর।

বৃক্ষ মানুষের পরম ও প্রকৃত বন্ধু। বৃক্ষ মানুষকে মহৎ করে তোলে, শুদ্ধতা অর্জনের জন্যও বৃক্ষমুখী হওয়ার বিকল্প নেই ।
এদিন উপস্থিত ছিলেন আসানসোল বনাঞ্চল ফরেস্ট রেঞ্জ অফিসার তমালিকা চন্দা,বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সব্যসাচী মাহাতা, সহ সমস্ত শিক্ষিকা মন্ডলী।
