লছিপুরে পুলিশের হানাঅবৈধ ঝাড়খণ্ড লটারির কারবারে গ্রেপ্তার ২ উদ্ধার প্রচুর মদ

কাজল মিত্র: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে অবৈধ মদের ঠেক,মাদক ও অন্যান্য বেআইনি কারবারের বিরুদ্ধে রাজ্যজুড়ে চলা বিশেষ অভিযানের অংশ হিসেবে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ লছিপুর এলাকায় ব্যাপক অভিযান চালায়।অভিযানে লছিপুর এলাকা থেকে প্রচুর পরিমাণ দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় ভীম মাজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, একই দিনে অবৈধ ঝাড়খণ্ড লটারির বিরুদ্ধে পৃথক অভিযানে লছিপুর গেট এলাকা থেকে সুরজ শাও নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে প্রচুর পরিমাণ অবৈধ ঝাড়খণ্ড লটারির টিকিট ও সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্ত করেছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।ধৃত দুই অভিযুক্তকে মঙ্গলবার আসানসোল জেলা আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের ৫দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *