সালানপুর থানার বনজেমারি কোলিয়ারির ট্রান্সপোর্টিং আটকে বিক্ষোভ দেখাল বনজেমারি নিউ কলোনিগ্রামের বাসিন্দারা

কাজল মিত্র আসানসোল : সালানপুর থানার বনজেমারি কোলিয়ারি এলাকায় ইসিএল এর খোলা মুখ খনির কাজ বন্ধ করে ট্রান্সপোর্ট আটকে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় গ্রামীণ মানুষজন ।তাদের অভিযোগ খিলামুখ খনিতে ব্লাস্টিং এর ফলে একশ মিটার দূরে থাকা তাদের নিজস্ব বাড়িঘর ফেটে যাচ্ছে একই সাথে বড় বড় পাথর এর টুকরো বাড়িতে এসে পড়ছে। তাদের দাবি হয় ব্লাসটিং বন্ধ করা হোক নচেত তাদের পুনর্বাসন দেওয়া হোক।তারা জানান তাদের গ্রামের পাশে শুক্রবার ব্লাস্টিং এর ফলে বিশাল এলাকা জুড়ে মাটির তলায় চলে যায় এবং বিশাল গর্তের সৃষ্টি হয় ।যার ফলে তাদের বাড়ির দেওয়ালে ফাটল দেখা যায়। এরপরই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। তারা জানান বারংবার ইসিএল এর আধিকারিক দের কাছে অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি ।অনিয়মিত ভাবে ব্লাসটিং এর ফলে তাদের বাড়িঘর ফাটল দেখা যাচ্ছে যেকোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে ।ফলে তাদের বেশির ভাগ সময় আতঙ্কে কাটাতে হচ্ছে ।


তাই তারা আজ বিকেল ৪ টে থেকে ইসিএল এর ট্রান্সপোট আটকে ও কোলিয়ারীর কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে ।ঘটনার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে ইসিএল এর বনজেমারি এজেন্ট ম্যানেজার রাজীব কুমার সিনহা এবং সালানপুর ইসিএল এর সুরক্ষা কর্মীরা এসে পৌঁছায় পরে স্থানীয় মানুষজন এর সাথে কথা বলে তাদের আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেয় ।তবে বনজেমারী এজেন্ট ম্যানেজার জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে উর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *