দুই দিবসিয় শিশু সাংস্কৃতিক উৎসবে এর সমাপন হল সোমবার

আসানসোল : -সালানপুর ব্লক এর পশ্চিম রাঙ্গামাটিয়া সাংস্কৃতিক চক্র এর পরিচালনায় দুই দিবসীয় শিশু সাংস্কৃতিক উৎসবে আয়োজন করা হলো রূপনারায়নপুর ইউথ ক্লাব প্রাঙ্গনে।
১৪ তম এই শিশু সাংস্কৃতিক উৎসবে দুইদিনব্যাপী বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে ছোট ছোট শিশুদের জন্য বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি নৃত্য, বসে আঁকো, আবৃতি ,কবিতা পাঠ, যেমন খুশি সাজো সহ কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল ।একই সাথে শিশুদের স্বাস্থ্য বিষয়ক সচেতন করতে বিশেষ আলোচনা করা হয় ।


সকল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। তাছাড়া বসে আঁকো নৃত্য ও আবৃতি প্রতিযোগিতায় সকলকে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার দেওয়া হয়।
এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল যেমন খুশি সাজো অনুষ্ঠান যেখানে একেবারে খুদে শিশুরা নিজেদের মত সাজ করে যেমন কেউ শ্রীকৃষ্ণ ,কেও বেলুন ওয়ালা ,কেও সবজি ওয়ালা ,কেও বাউল ,কেও নার্স আবার কেও সমাজে জল বাঁচার ও বৃক্ষ কে বাঁচিয়ে রাখার বার্তা নিয়ে সাজ ছিল ।
শিশু সংস্কৃতিক উৎসব কমিটির পক্ষ থেকে সত্যব্রত ঘোষ জানান এবছর শিশুসাংস্কৃতিক উৎসব তাদের চোদ্দ তম বর্ষে পদার্পণ করল। করোনা কালে এই উৎসব চার বছর বন্ধ থাকার পর আবারো শুরু করা হল ।
এই অনুষ্ঠানে পার্শ্ববর্তী এলাকার বহু ছোট ছোট খুদে বাচ্চারা এই অনুষ্ঠানে অংশ গ্রহন করে । তিনি আরো জানিয়েছেন,বিভিন্ন প্রতিযোগিতায় ১৪ বছর পর্যন্ত ছেলেমেয়েরা অংশগ্রহণ করে ছিল।
এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে সংস্থার সভাপতি রবিশঙ্কর কুন্ডু,সংস্থার সম্পাদক সত্যব্রত ঘোষ ।
কার্যকরী সভাপতি মৃন্ময় ভৌমিক সহ আরও অন্যান্য কর্মী বৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *