আসানসোল বাজারের পার্কিং ব্যবস্থা নিয়ে অভিযোগ তোলেন তৃণমূলের শ্রমিক ইউনিয়নের নেতা রাজু আলুওয়ালিয়া

কাজল মিত্র – আজ সোমবার পশ্চিম বর্ধমান জেলার শাসকের কাছে আসানসোল এলাকায় পার্কিং নিয়ে অভিযোগ দায়ের করেন শ্রমিক ইউনিয়নের নেতা রাজু আলুওয়ালিয়া তিনি বলেন আসানসোলে মোট কুড়ি থেকে বাইশটি পার্কিং রয়েছে যে পার্কিং গুলি যারা সঞ্চালনা করে তারা সেই পার্কিংয়ের টাকা আসানসোল পৌরনিগমে জমা করেননি। সব মিলিয়ে প্রায় কোটি টাকার পার্কিং বাকি রয়েছে।কিন্তু আসানসোল মেয়র চেয়ারম্যান তথা পার্কিংয়ের দায়িত্বে থাকা ডেপুটি মেয়র এই ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করেননি।অথচ পার্কিংয়ের নামে অবৈধ টাকা তোলা হচ্ছে। আর জনতাকে বোকা বানানো হচ্ছে। তিনি জানান যে 2024 সালে, পার্কিং চালানো সঞ্চালকদের বিরুদ্ধে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হলেও তাদের বিরুদ্ধে কোন পুলিশি কারবাই হয়নি এবং টাকাও ফেরত নেওয়া হয়নি। শুধু তাই নয়, যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, সেই সকল সঞ্চালকরা ডেপুটি মেয়রের চেম্বারে আসছেন,তাদের পুনরায় পার্কিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ।তিনি বলেন,এইসব ভুল ভাল কাজ তৃণমূল সরকার সম্পর্কে জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে।এধরনের দুর্নীতিবাজ পার্কিং অপারেটররা কিছু প্রভাবশালী ব্যক্তির হাতে রয়েছে বলেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্যদিকে আসানসোল পুরসভার পার্কিংয়ের দায়িত্বে থাকা ডেপুটি মেয়র ওয়াসিম- উল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, যারাই এই অভিযোগ করেছেন,এসবই ভিত্তি হিন ।তাদের কাছে যদি কোনও তথ্য থাকে, তা দিলে সেদিনই ব্যবস্থা নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *