তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় এর সমর্থনে প্রচার করলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

কাজল মিত্র : ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়ার পর,টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী পরে দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রচারে অংশ নেন। ২০২২ সালের পৌরভোটে তিনি বহরমপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে নেমেছিলেন।এবারে 2026 এর বিধান সভা নির্বাচনে প্রচারে জোরকদমে নেমে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ।

একুশের ভোটে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে লড়ে হেরে যান শ্রাবন্তী। কিছুদিনের মধ্যে ‘যোগ্য সম্মান’ না পেয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপি ত্যাগ করেন তিনি। এরপর তাঁকে তৃণমূল কংগ্রেসের সভায় দেখা যায়।
মঙ্গলবার বারাবনি বিধান সভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় এর সমর্থনে প্রচার করলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এদিন বিকেল থেকে প্রথমে বারাবনি ব্লকের ইটাপাড়া পঞ্চায়েতের ইটাপারা গ্রাম স্থিত একটি ফুটবল ময়দানে সভা করেন সেখান থেকে পুরাতনচটি গ্রামে একটি সভা করেন ।সভা থেকে সরাসরি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী বারাবনি বিধানসভার তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় কে ভোট দেওয়ার জন্যে।তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এর সমর্থনে জনসভায় পৌঁছাতেই স্থানীয় বাসিন্দারা উলুধ্বনি দিতে শুরু করেন। শ্রাবন্তী বলেন,এই এলাকায় প্রচারে এসে খুব ভাল লাগছে, মানুষের মধ্যে উন্মাদনা দেখতে পাচ্ছি। আগামী ২৩ এপ্রিল তৃণমূল কংগ্রেস প্রার্থীমে বিপুল ভোটে জয়ী করার আহ্বানও জানান অভিনেত্রী। শ্রাবন্তী বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন কাজের মানুষ। এবং অবশ্যই ভাল মানুষ।তার সাথে তিনি অনেকটা সময় কাটিয়েছেন তাই তাঁর মনোনীত প্রার্থীদের জয়ী করার আবেদন জানাচ্ছি।মঞ্চে তিনি ছোটদের কাছে পেয়ে তাদের উদ্দেশ্যে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামনির বিয়ে এই কবিতাটি গেয়ে শোনালেন ।এদিনের এই অনুষ্ঠান মঞ্চে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী বিধায়ক প্রতিনিধি বিধান উপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন বারাবনী ব্লক সভাপতি অসিত সিংহ মহাশয় ও সমিতির সুকুমার সাধু ।l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *