কাজল মিত্র : আজ কার্তিক পূর্ণিমা বা গুরু পূর্ণিমা আজকের এই বিশেষ দিনে বাংলা ঝারখণ্ড লাগুয়া রাজ্যের বরাকর স্টেশনে উপচে পড়ে ভিড়, কারণ আজকের দিনে সকাল থেকে ঝাড়খণ্ড রাজ্যে ধানবাদ সহ ঝাড়খন্ড রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পূর্ণার্থীরা আসে রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বরাকর স্টেশন ট্রেনে মাধ্যমে দামোদর নদীর বরাকর ঘাটে পূর্ণ স্নান করতে। সে দৃশ্য দেখা মিললো আজ সকাল থেকে বহু সংখ্যায় পূর্ণার্থীরা বরাকর স্টেশনে এসেছে। এত সংখ্যায় ট্রেন যাত্রীদের আজকের দিনে আসা ও যাওয়া যাতে কোনরূপ অঘটন বা দুর্ঘটনা না ঘটে তারজন্য বরাকর রেল স্টেশনে তৎপর রয়েছে রাজ্যের আসানসোল দুর্গাপুর পুলিশ এবং আসানসোল রেল পুলিশ।
বাংলা -ঝারখণ্ড লাগুয়া রাজ্যের বরাকর স্টেশনে কার্তিক পূর্ণিমার উপলক্ষে উপচে পড়াভীড়, রেল ও রাজ্য পুলিশের কড়া নজরদারি
