কাজল মিত্র : পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বেআইনি লটারির কারবার-এর অভিযোগের ভিত্তিতে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর পুলিশ এলাকার বিভিন্ন জায়গায় তদারকি শুরু করেছে। লটারি ব্যবসার আড়ালে এই অবৈধ কারবারের রমরমা থামাতে পুলিশের এই উদ্যোগ।

কুলটি সীমান্ত এলাকা হওয়ায় দীর্ঘ দিন ধরেই এখানে ঝাড়খণ্ড লটারির অবৈধ ব্যবসার রমরমা নিয়ে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অনেক ক্ষেত্রেই এই লটারিগুলি জাল বা ভুয়ো হয়, যার ফলে রাজ্যের রাজস্ব ফাঁকি তো যায়ই, পাশাপাশি সাধারণ মানুষও প্রতারিত হন।এই অভিযোগকে সামনে রেখে কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির পুলিশ আজ এলাকার বিভিন্ন লটারি দোকানে গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেন। তারা দোকানদারদের6 সঙ্গে কথা বলেন এবং দোকানে রাখা টিকিট খতিয়ে দেখেন।

ঝাড়খণ্ড লটারির কারবার নিয়ে পুলিশের এই আকস্মিক খোঁজখবর শুরু হওয়ায় এলাকায় কিছুটা হলেও চাঞ্চল্য ছড়িয়েছে।
