রানীগঞ্জে দুটি রাস্তার সংস্কারের শিলান্যাস

সংবাদদাতা,আসানসোলঃ আসানসোল ও দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকায় চলছে নতুন রাস্তা নির্মাণ ও পুরানো রাস্তারগুলির মেরামতির কাজ। এবার দেখা গেল রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে রানিগঞ্জ বিধানসভার অন্তর্গত দুটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজ শুরু করা হল। মঙ্গলপুর শিল্প তালুকের অন্ডাল ব্লকের অন্তর্গত এলাকায় শনিবার দুটি রাস্তার নবরূপে সংস্কারের শিলান্যাস হয়। প্রথমটি মাধবপুর মোড় থেকে ডাঙ্গালপাড়া পর্যন্ত ও দ্বিতীয়টি মঙ্গলপুর মোড় থেকে ধান্ডারডিহি গ্রাম পর্যন্ত রাস্তার সংস্কারের শিলান্যাস হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত, রাণীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। জানা গেছে,দুটি রাস্তা সংস্কারের জন্য প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *