দুর্গাপুরে তৃণমূলের ব্লক ভিত্তিক কর্মী সম্মেলন

সংবাদদাতা,দুর্গাপুরঃ আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে সারা রাজ্যেই সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল করে নিজেদেরকে গুছিয়ে নিতে পদক্ষেপ নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ব্যতিক্রম নয় পশ্চিম বর্ধমান জেলাও। এই জেলাতেও ইতিমধ্যে সংগঠনকে সাজানো ও শক্তিশালী করার উদ্যোগ চলছে। তারই অঙ্গ হিসেবে তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক কর্মী সম্মেলন শুরু হয়েছে। গত মাসের শেষের দিকে রানীগঞ্জের লক্ষ্মীবাটিকা কমিউনিটি হলে রানীগঞ্জ ব্লকের কর্মী সভার মধ্য দিয়ে জেলায় ব্লকভিত্তিক কর্মী সম্মেলনের সূচনা হয়েছে। বুধবার দুর্গাপুর ইস্পাতনগরীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল তৃণমূলের ব্লক ভিত্তিক সাংগঠনিক কর্মীসভা।

এখানে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ,পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও চেয়ারম্যান হরে রাম সিং, পশ্চিম বর্ধমান জেলার ছাত্র নেতা অভিনব মুখার্জি,দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জী,বোর্ড সদস্য ধর্মেন্দ্র যাদব,রাখি তেওয়ারি,বিশিষ্ট নেতা প্রভাত চ্যাটার্জি, দু নম্বর ব্লকের সভাপতি উজ্জ্বল মুখার্জি,মহিলা জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, প্রাক্তন বোরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার, শিক্ষক নেতা ডঃ কলিমুল হক, দু’নম্বর ব্লক এর এসসি ওবিসি সেলের সভাপতি অর্ণব মন্ডল ,দু নম্বর ব্লকের যুব সভাপতি রাজু সিং সহ দলের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *