স্প্রিন্টিজ টিউবে সিটুর গেট মিটিংশ্রমিকের ঘাম ঝরছে, ন্যায্য অধিকার কোথায়?কর্তৃপক্ষকে কড়া বার্তা, নয়তো আন্দোলন আরও তীব্র হবে হুঁশিয়ারি

কাজল মিত্র: শ্রমিকের ঘামে কারখানার উৎপাদন বাড়ছে ঠিকই, কিন্তু সেই শ্রমিকের ন্যায্য অধিকার কি উপেক্ষিত? এই প্রশ্ন তুলেই শুক্রবার জামুড়িয়া শিল্প তালুক এলাকার স্প্রিন্টিজ টিউব প্রাইভেট লিমিটেড কারখানার গেটে সরব হল সিটু।বেতন বৃদ্ধি, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ এবং ৮ঘণ্টার পরিবর্তে ১২ঘণ্টা কাজ করানোর অভিযোগকে সামনে রেখে এদিন গেট মিটিং করে শ্রমিক সংগঠনটি।

সিটুর অভিযোগ, দীর্ঘদিন কাজ করেও বহু শ্রমিক স্থায়ী কর্মীর মর্যাদা পাচ্ছেন না। নির্ধারিত কর্মসময়ের বাইরে অতিরিক্ত কাজ করানো হলেও সেই অনুযায়ী সুযোগ-সুবিধা মিলছে না।আরও বিস্ফোরক অভিযোগ তুলে নেতৃত্ব বলেন, ঠিকাদারদের মাধ্যমে কারখানার ভিতরে সিন্ডিকেট চালানোর পরিবেশ তৈরি হয়েছে। কোনও শ্রমিক প্রতিবাদ করলেই তাকে কাজ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।গেট মিটিং থেকে সিটুর নেতৃত্বের সাফ বার্তা, “শ্রমিককে ভয় দেখিয়ে, চাপ দিয়ে বা কাজ হারানোর আতঙ্ক তৈরি করে শ্রমিকের কণ্ঠ রোধ করা যাবে না। শ্রমিকের ন্যায্য বেতন, স্থায়ী চাকরি এবং নির্ধারিত কর্মসময়ের দাবি অবিলম্বে মানতে হবে।”সিটুর হুঁশিয়ারি, দাবি নিয়ে কর্তৃপক্ষ গড়িমসি করলে এই গেট মিটিংই শেষ নয়। আগামী দিনে আন্দোলনের ঝড় আরও তীব্র হবে। শ্রমিকদের দাবি নিয়ে দ্রুত আলোচনায় না বসলে বৃহত্তর আন্দোলনের পথেই যাওয়া হবে।

অন্যদিকে, এই সমস্ত অভিযোগ নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে কর্তৃপক্ষের বক্তব্য এই মুহূর্তে পাওয়া যায়নি।এখন প্রশ্ন একটাই, শ্রমিকের দাবি কি এবার কর্তৃপক্ষের কানে পৌঁছবে, নাকি আন্দোলনের আগুন আরও ছড়াবে? নজর থাকবে পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *