নিজস্ব প্রতিনিধি, সালানপুর: সালানপুর থানার এথোরা গ্রামে জলাশয়ে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম চিন্ময় দে, বয়স ৪১। বাড়ি এথোরা গ্রামেই।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ময়সামুরা থেকে এথোরা গ্রাম যাবার রাস্তার ধারে থাকা একটি জলাশয়ে।স্থানীয়দের কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, এদিন চিন্ময়বাবু জলাশয়ের ধারে গিয়েছিলেন।আচমকা তিনি জলে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে জলে ভাসতে দেখে উদ্ধারের চেষ্টা করে এবং সালানপুর থানায় খবর দেয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি দুর্ঘটনা। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।এই ঘটনায় এথোরা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
