আসানসোলে অভয়া কাণ্ডের প্রতিবাদে হাসপাতালে নীরবতা পালন, কবিতা পাঠ করলেন মন্ত্রী

কাজল মিত্র: অভয়া কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের পাশাপাশি আসানসোল জেলা হাসপাতালেও বিশেষ নীরবতা পালন করা হল।দুপুরে হাসপাতাল চত্বরে জড়ো হন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মীরা। কয়েক মিনিটের নীরবতার মাধ্যমে অভয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সাথেই ছিলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শেখ মহম্মদ ইউনুস সহ জেলা হাসপাতালের পদস্থ আধিকারিকরা।

নীরবতা পালনের পর অভয়ার স্মৃতির উদ্দেশ্যে নিজের লেখা একটি কবিতা পাঠ করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কবিতায় তিনি নারীর সুরক্ষা এবং সমাজে ন্যায়ের দাবি তুলে ধরেন। উপস্থিত সকলেই শ্রদ্ধার সাথে তা শোনেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজ্যের নির্দেশ মেনেই এদিনের কর্মসূচি পালন করা হয়েছে।স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রেখেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এই প্রতিবাদে সামিল হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *