পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৩০ বছরের যুবক , এলাকায় শোকের ছায়া

কাজল মিত্র :- মিহিজাম নগর পরিষদ এলাকার ২০ নম্বর ওয়ার্ডে নির্মীয়মাণ ফুটবল স্টেডিয়ামের পিছনের পুকুরে শুক্রবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে গিয়ে হলুদকানলি নিবাসী ৩০ বছরের রবি কোলের অকালমৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে মৃতের পরিবারে কান্নার ভেঙে পরে এবং গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী,রবি কোল সকাল আনুমানিক ১০টার সময় পুকুরে স্নান করতে নামেন। আচমকা পা পিছলে তিনি গভীর জলে চলে যান এবং ডুবে যান।পাড়ে থাকা শিশুদের চিৎকার শুনে গ্রামবাসী এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

এসআই সুজন রবানি নিজে জলে নেমে যুবকের খোঁজ করেন,কিন্তু সন্ধান মেলেনি। এরপর কেলাহি গ্রামের পেশাদার ডুবুরিদের ডাকা হয়। জয়নুল,জসিম, নদিম, আজিম এবং সত্তার আনসারি-সহ ডুবুরি দল কয়েক ঘণ্টার চেষ্টার পর মৃতদেহ উদ্ধার করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর কৈলাশ সাঁও, প্রতিনিধি পুলু যাদব এবং সমাজসেবী কাজু শর্মা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জমতারা পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।এই ধরনের দুর্ঘটনা রুখতে ভবিষ্যতে রুখতে স্থানীয় বাসিন্দারা পুকুরের চারপাশে নিরাপত্তা বেষ্টনী এবং সতর্কতামূলক সাইনবোর্ড লাগানোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *